অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

আইএমএফ’র ঋণের ৬৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার পেল বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

৩২৫

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ৪৭০ কোটি ডলারের ঋণ প্যাকেজের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার অনুমোদন করেছে। খুব শিগগির এই অর্থ বাংলাদেশ ব্যাংকের আ্যাকাউন্টে যোগ হবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল মঙ্গলবার গভীর রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, বহুপাক্ষিক ঋণদাতা সংস্থার বোর্ড সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে অর্থনীতিকে গতিশীল রাখতে বাংলাদেশ আইএমএফের কাছে ঋণের আবেদন করে।
বাংলাদেশ ঋণ কর্মসূচির আওতায় সুনির্দিষ্ট কিছু বিষয়ে সংস্কার করতে সম্মত হয়।
ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার পাওয়ার আগে এবং পরে বাংলাদেশ তার আর্থিক খাত এবং এর নীতিগুলোর কাঠামোর সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো এবং বিভিন্ন খাতে ভর্তুকি কমানো।
প্রথম কিস্তির তহবিল আসার পর এই সংস্কার কর্মসুচি অব্যাহত রেখেছে বাংলাদেশ।
অক্টোবরে ঋণ চুক্তির প্রথম পর্যায়ে ছাড় প্রাপ্ত তহবিল ব্যবহার পর্যালোচনা করতে আইএমএফের একটি দল বাংলাদেশে আসে। সে সময়ে আইএমএফের সাথে একটি স্টাফ-লেভেল চুক্তিতে পৌঁছে বাংলাদেশ।
সিদ্ধান্তটি ঋণ চুক্তির দ্বিতীয় কিস্তির তহবিল ছাড়ের পথ প্রশস্ত করে।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...