বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২০ রাত ০২:১৫
৯৭০
বাংলার কন্ঠ প্রতিবেদক :: করোনা প্রকপে সারাদেশ যখন অচল, তখন দু'বেলা খাবার জুটবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। কাজ না পেয়ে ঘরে বন্দি তারা। সবচেয়ে বেশি দুর্বিপাকে পড়েছেন ভাসমান বেদে ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মানুষ। আর অবহেলিত এই সম্প্রদায়ের পাশে এসে দাড়িঁছেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।
শনিবার দুপুরে ভোলা বাস টার্মিনাল সংলগ্ন বেদে পল্লি ও হিজড়াদের মাঝে জেলা প্রশাসক এর পক্ষে খাদ্য সহায়তা পৌছে দেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান। এসময় তাদের মাঝে চাল, ডাল, আলু সহ নানা উপকরন পায় প্রায় ৫০ টি পরিবারের মাঝে খাদ্য তিনি তুলে দেয়া হয়। ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক জানায়, মূলত সরকারি তালিকার বাইরে যারা খাদ্য সহায়তা পাচ্ছেন না বা বঞ্চিত বিশেষ করে নি¤œ আয়ের মানুষ, বেদে ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মানুষ সহ নানা শ্রেনী পেশার মানুষকে যাদের বাড়িতে খাদ্য সহায়তা নেই তাদের খুঁজে বের করে যতটুকু সম্ভব সহায়তা করা হচ্ছে। ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে বেদে সম্প্রদায়রা জানান,আমরা যাযাবর মানুষ। সরকারি সব ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। বেদেদের মূল পেশায় অনেক আগেই ভাটা পড়েছে। এখন সাপের খেলা সহ ইমিটেশনের চেইন, মালা বিক্রি করে সংসার চলে। তাবিজ কবজে মানুষের বিশ্বাস কমে যাওয়ায় সেগুলো বিক্রি নাই বললেই চলে। তার পরে করোনার কারনে সরকারের ঘোষনা অনুযায়ী বাড়ীর বাইরে যাওয়া মানা । তাই আমরা ঘর থেকে বের হইনা। এখন সরকারের পক্ষ থেকে সাহায্যর উপরে চলে আমাদের সংসার। এসময় তারা জেলা প্রশাসককে খাদ্য সহায়তা প্রদান করায় ধন্যবাদ জানাই। এছাড়াও উপজেলা প্রশাসন কার্যলয়ের সামনে করোনা দুযোর্গ মোকাবেলায় ভোলায় হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান। ভোলা সদর উপজেলার ১১ জন হিজড়া সম্প্রদায়ের পরিবারের মাঝে চাল,ডাল,আলু,সোয়াবিন তৈল,সহ নানা উপকরন বিতরন করা হয়।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত