বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২০ রাত ০৩:২৪
৬৮৯
বাংলার কন্ঠ প্রতিবেদক:: করোনা পরিস্থিতির কারনে রাস্তায় বের হতে পারছেনা ভোলায় হিজরা সম্প্রদায়। ফলে চরম দুর্দিনে কাটছে তাদের পরিবার। এমন অবস্থায় তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের পাশে এসে দাড়িঁয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকালে উপজেলা প্রশাসন কার্যলয়ের সামনে করোনা দুযোর্গ মোকাবেলায় ভোলায় হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান। ভোলা সদর উপজেলার ১১ জন হিজড়া সম্প্রদায়ের পরিবারের মাঝে চাল,ডাল,আলু,সোয়াবিন তৈল,সহ নানা উপকরন বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) জিয়াউর রহমান,চ্যানেল-২৪ এর সাংবাদিক আদিল হোসেন তপু,আনন্দ টিভির জেলা প্রতিনিধি মো: রুবেল হোসেন প্রমুখ। জানা গেছে, হিজড়া সম্প্রদায়ের এই মানুষগুলো রাস্তাগাটে, কোন বাসায় শিশু জন্মনেলে কিংবা হোটেলে ,বিয়ে বাড়িতে নাচ গান করে জীবিকা নির্বাহ করে। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় তারা বেকার হয়ে পড়েছেন। অনেক দিন ধরে ঘরে বসে থাকায় হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান এর উদ্যোগ হিজড়া সম্প্রদায়ের মাঝে চাল, ডাল, তেল,পেঁয়াজ, সাবানসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান বলেন, হিজড়া সম্প্রদায় সাধারণত বিভিন্ন দোকানে বা বাসা বাড়িতে চেয়ে দিনপাড় করেন। এতে তাদের মাধ্যমে করোনা ছড়াতে পারে। তাই সরকারের নির্দেশনা মেনে হিজড়ারা যাতে ঘরে থাকতে পারে সে জন্য তাদের হিজড়াদের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করি। প্রয়োজনে আমরা আরো সহায়তা প্রদান করবো।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত