বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫২
২৬৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান এবং দলের চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা হাবিবকে রাজধানীর পল্লবী থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত মো. হাবিবুর রহমান ওরফে হাবিব (৬৯) পাবনা জেলার ইশ্বরদী থানার মৃত হামিদুল হক মন্ডলের পুত্র।
আজ সকালে র্যাব-২ এর সিনিয়র এএসপি (মিডিয়া) ও সিনিয়র সহকারি পরিচালক শিহাব করিম বাসসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজধানী পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, ইতোপূর্বে হাইকোর্ট এবং এর বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষাপটে গত ১৫ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ হাবিবুর রহমানের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। ব্যাখ্যা জানাতে তাকে ৬ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও ধার্য তারিখে তিনি বা তার পক্ষে কোনো প্রতিনিধি আদালতে হাজির হয়নি।
এরআগে বিচারপতি সম্পর্কে হাবিবের দেওয়া বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উচ্চ আদালতের নির্দেশ সত্বেও হাজির না হওয়ায়, তাকে খুঁজে বের করে অবিলম্বে আদালতে হাজির করতে পুলিশ মহাপরিদর্শক (আইজপি)কে নির্দেশ দেন হাইকোর্ট।
র্যাব সূত্র জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভাটারা থানার একটি নাশকতায় মামলায় তাকে ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন আদালত। এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
তাকে আজ সকালে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এক কর্মকর্তা।
সুত্র বাসস
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক