অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে ভুল চিকিৎসায় তিন বছরের শিশুর হাতের আঙ্গুল কর্তন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৩ রাত ০৮:৫৭

remove_red_eye

৪৫৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন ডাওরী বাজারে এক ফার্মেসীতে ৩ বছরের শিশুর হাতের আঙ্গুল ভুল চিকিৎসায় নষ্ট করে দিয়েছেন ফার্মেসী ব্যবসায়ী। সঠিকভাবে সেলাই না করায় ওই শিশুর আঙ্গুলে পচন ধরেছে। শেষ পর্যন্ত শিশুকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সেখানে শিশুটির আঙ্গুল কেটে ফেলতে হয়েছে।
শিশুর বাবা বশির জানান, তিনি ঢাকায় গাড়ি চালান। স্ত্রী বাচ্চা সহ বদরপুর ইউনিয়নে তার বাড়িতে থাকে। গত মাসে তারা হোজাইফার নানা বাড়ি কালমা তোরাবগঞ্জ এলাকায় বেড়াতে যায়। সেখানে গত ২৮ অক্টোবর হোজাইফা খেলতে গিয়ে দায়ের সাথে ডান হাতের মধ্য আঙ্গুল কেটে ফেলে। পরে শিশুর নানী ফাতেমা বেগম দ্রæত তাকে ডাওরী বাজারের ‘সেবা হেল্থ কেয়ার সেন্টার’ নামের একটি ঔষধের দোকানে নিয়ে যান। ওই দোকান নজরুল ইসলাম তালুকদারের। তিনি সাবেক উপ-সহকারী কমিউিনিটি মেডিকেল অফিসার। তার কাছে নিয়ে যাওয়া হলে তিনি শিশুর আঙ্গুল কট সুতা দিয়ে সেলাই করে দেন এবং ভালো হয়ে যাবে বলে তাদেরকে আশ^াস দেন। কিন্তু কিছুদিন পর শিশুর আঙ্গুলে যন্ত্রণা দেখা দিলে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে জরুরী বিভাগে ডাক্তার শিশুর আঙ্গুল দেখে সঠিক সেলাই হয়নি বলে জানান এবং শিশুর আঙ্গুল কেটে ফেলার পরামর্শ দেন। পরে শিশু হোজাইফার পিতা বশির শিশুকে ঢাকা গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে ডাক্তার জানান, কট সুতা দিয়ে ভুল সেলাই করার কারণে আঙ্গুলে পচন ধরেছে। অঙ্গুলে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। পরে ওই হাসপাতালে ভর্তি করে আঙ্গুলের অর্ধেক কেটে ফেলতে হয়েছে বলে জানান শিশুর পিতা বশির। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধিন রয়েছ হোজাইফা। চিকিৎসা করাতে তার লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে বলে তিনি জানান।   
শিশুর নানী ফাতেমা বেগম অভিযোগ করেন, তার নাতিকে ভুল চিকিৎসা করে ডাওরী বাজারের ডা: নজরুল আঙ্গুল নষ্ট করে ফেলেছে। তিনি এর বিচার চান।
এবিষয়ে নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ফয়সালা হয়ে গেছে বলে ফোন কেটে দেন।  

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...