বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৩ রাত ১১:০৮
৪৫৭
শফিক খাঁন : ভোলায় ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে বয়ে যাওয়া ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে কৃষকের ফসল ও বনবিভাগের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
মিধিলি ভোলায় তান্ডব চালিয়েছে ১৭ই নভেম্বর দুপুরের দিকে । ভোলায় কৃষিতে ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষি অধিদপ্তর ।
ভোলায় শুক্রবার ২৪৯ মিলিমিটার বৃষ্টি হয়। যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড হয়। তাই অতিমাত্রায় বৃষ্টি হওয়ায় ভোলায় আগাম শীত কালিন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও আমন ধানেরও ক্ষতি হয়েছে। ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি গ্রামের রুহুল আমিন ব্যাপারী জানান, ৬ গন্ডা জমিতে আমন ধান আবাদ করেন। আর ৩ সপ্তাহ পর কাটার কথা। ২৪ হাজার টাকা ব্যয় হয়েছে। এখন সব নষ্ট হয়ে পচে যাচ্ছে। একই এলাকার কৃষক মোঃ মাকসুদ কবিরাজ জানান, তিনি এক একর জমিতে শীতকালিন আগাম লালশাক, পালং শাক, ধনেপাতা, পেঁয়াজসহ বিভিন্ন সবজি আবাদ করেন। তিনি ধার দেনা করে লাভের আশায় সবজি আবাদ করেন। কিন্তু সব ফসল মাটির সাথে মিশে গেছে। তাদের মতো অসংখ্য কৃষকের ফসলের ক্ষতি হয়েছে।
সম্প্রতি কৃষি সম্প্রসারণ অফিসের বিতরণ করা বীজ ধানের প্রায় অর্ধেক বীজতলা ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে রবি শষ্যের বুন করা বীজের। ঝড়ে বিধ্বস্ত হয়ে ক্ষতি হয়েছে পানের বরজের ।
ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা সাহাবউদ্দিন জানান, ঝড়ের কারণে জেলায় ৫৩০ হেক্টর উফসী আমন, খেসারী ৬০ হেক্টর জমির, গম ১০ হেক্টর, শরিষা ১১০ হেক্টর ও শীতকালীন শাক সবজি ৮৫ হেক্টর সম্পূর্ণ বিনস্ট হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের তালিকা তৈরি করা হচ্ছে , বরাদ্দ আসলে এসব প্রণোদনা সহায়তা প্রদান করা হবে ।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবির জানান, এ ঘূর্ণিঝড়ে জেলায় ৫০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে আমন ধান, সরিষা, ডাল ও পানের বরজ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত