লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৩ রাত ১০:৪৪
৩৭৭
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মোসলেহ উদ্দিন নামের এক কৃষকের ৮টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। মঙ্গলবার রাতে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ব্যপারে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে বুধবার (১৫ নভেম্বর) লালমোহন থানায় অভিযোগ দেন গরুর মালিক মোসলেহ উদ্দিন।
গরুর মালিক মোসলেহ উদ্দিন জানান, প্রতি দিনের মতো গরুগুলো বেড়ি বাঁধের উপর নির্মিত গোয়ালঘরে রাখা ছিলো। সকালে দেখি গোয়ালঘর শূন্য করে চোরেরা ৮টি গরুই নিয়ে গেছে। এর মধ্যে ৩ টি ছিলো দুধের গাভী।
এলাকার শাহাদাত মেম্বার জানান, এলাকায় দীর্ঘ দিন ধরে কৃষকদের গরু চুরি করছে চোরের দল। গত এক বছরে এভাবে অনন্ত এক’শ গরু চুরি হয়েছে।
এলাকার অনেকে জানান, এই গরু চুরির সাথে এলাকার চক্র জড়িত থাকতে পারে। এই চোর চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে গরু চুরি বন্ধ হবে না।
এদিকে গোয়ালের সব গরু হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন গরু হারানো পরিবারের সদস্যরা। তাদের বুকফাটা কান্না আর আর্তনাত যেন থামছেই না। প্রায় ৬ লাখ টাকা মুল্যের এসব গরু হারিয়ে নি:স্ব হয়ে এক প্রকার পথে বসেছে দরিদ্র এই পরিবারটি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মিয়া জানান, গরু চোরদের ধরতে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আমরা অভিযান চালাবো।
লালমোহন থানার ওসি মাহাবুবুল আলম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত