বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা এপ্রিল ২০২০ দুপুর ০১:৫১
১১৯৪
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার বিশিষ্টজন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রয়াত কার্তিক চন্দ্র দে’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ। ২০১৪ সালের ২ এপ্রিল তিনি ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬৫বছর বয়সে পরলোক গমন করেন। তার মৃত দেহ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের পারিবারিক শ্বশানে সৎকাজ করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, প্রয়াত কার্তিক চন্দ্র দে ১৯৫০ সালের ১৩ সেপ্টেম্বর ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামে জন্ম গ্রহণ করেন। ছাত্র জীবন শেষ তিনি ১৯৭৬ সালে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দুই যুগেরও বেশি সময় ভোলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান করনিক হিসেবে দায়িত্ব পালন করে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে বেশ সুনামের সহিত দিন অতিবাহিত করেন।
প্রতিবছরই দিনটি উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে প্রয়াতের বাৎসরিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা করা হলেও এবছর করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘরোয়া ভাবে প্রার্থনার আয়োজন করা হয়।
প্রয়াতের একমাত্র ছেলে ভূমি সহকারী কর্মকর্তা সঞ্জিব কুমার দে তাঁর বাবার আত্মার শান্তি কামনার জন্য সকলকে সৃষ্টি কর্তার কাছে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত