বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে মার্চ ২০২০ রাত ০৩:৫১
১৪২৮
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় জেলা ব্যাপী অঘোষিত লগডাউন চললেও ভোলা-লক্ষ্মীপুর রুটে জাবেদের ট্রলারে যাত্রী পরিবহন ব্যবসা বন্ধ হয় নি। প্রতিদিন ৩টি ট্রলার যোগে জেলায় প্রবেশ করছে বহিরাগত কয়েকশ মানুষ। ফলে এসব মানুষদের প্রবেশ নিয়ে উৎকন্ঠা প্রকাশ করেন, সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালিসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা। প্রতিদিন ফিরছেন বিদেশ ফেরতরা। এদের চিহ্নিত করতে হিমসিম খেতে হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, লঞ্চ, বাসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। এমন নিষেধাজ্ঞার মধ্যে ট্রলারে যাত্রী পরিবহনও নিষিদ্ধ রয়েছে। যারা এ কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ইলিশা লঞ্চঘাটের ইজারাদার ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক হোসেন শহীদ সরোয়ারদ্দি জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটের জাবেদ মিয়া’র কয়েকটি ট্রলার যাত্রী নিয়ে ভোরে আসে। যাত্রী নামিয়ে দিয়েই ফের চলে যায়।ওই সময় তাদের কিছু করার থাকে না।
ইলিশা পুলিশ ফারির ইনচার্জ রতন কুমার জানান, ইলিশা লঞ্চঘাটে সব সময় পুলিশ থাকে। ওই সব ট্রলার লঞ্চঘাটে না এসে পাশে ফারক বেপারী বা সাফিজল মেম্বারের মাছ ঘাটে যাত্রী নামাতে পারে। ওই সব ঘাটেও নজরদারী বাড়ানোর আশ্বাস দেন ওই পুলিশ কর্মকর্তা।
তবে স্থানীয়রা জানান, লঞ্চ , সি-ট্রাক বন্ধ থাকার সুযোগে জাবেদ মিয়া ট্রলারে একশ টাকা ভাড়ার স্থলে যাত্রীপ্রতি ৪শ / ৫শ টাকা ভাড়ার বিনিময়ে পারাপার করাচ্ছেন। প্রতিবারে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করেন। ওই টাকা থেকে লক্ষ্মীপুর মজুচৌধুরীঘাট কোস্টগার্ড ক্যাম্প ম্যানেজের জন্য প্রতিট্রিপ ৫ হাজার টাকা, পুলিশ এক হাজার টাকা। ইলিশাঘাটে ইজারাদার এক হাজার টাকা, পুলিশ এক হাজার টাকা । জ্বালানী ব্যয় দুই হাজার টাকা। এমন সরল হিসেবেই চলছে ট্রলাওে যাত্রী পারাপার। ঢাকা চট্টগ্রাম থেকে সিএন্ডজি, মাইক্রোবাস যোগে যাত্রীরা এসে এভাবেই ট্রলারে ভোলায় আসছে।
সিভিল সার্জন জানান, রোববার ও সোমবার দুই দিনে ২৫ জন বিদেশ ফেরতদের চিহ্নিত করে হোম-কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ পর্যন্ত ৪২৫ জন হোম-কোয়ারেন্টাইনে রয়েছে। আইসোলেশনে রয়েছেন একজন। নতুন লোক এলাকায় এলেই হৈচৈ পড়ে যায়। ঝামেলা হয়। ছুটে যায় পুলিশ, ছুটেন স্বাস্থ্যকর্মীরা। এভাবে এলাকায় নতুন লোকজন প্রবেশ বন্ধ করারও দাবি জানান তিনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত