বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৩ রাত ১০:১৬
৪১০
বাংলার কণ্ঠ ডেস্ক : ঢাকা-চরফ্যাশন রুটের যাত্রীবাহী লঞ্চ ফারহান-৬। এই লঞ্চে এক যাত্রী ১৬ অক্টোবর রাতে ঢাকা থেকে যাচ্ছিলেন চরফ্যাশনের দিকে। রাত ১টার দিকে লঞ্চটি যখন চাঁদপুরের মোহনায় পৌঁছায়, সে সময় ওই যাত্রীর কাছে ঢাকা থেকে স্বজনদের ফোন আসে। ফোনে জানানো হয় তার মায়ের মৃত্যুর সংবাদ। মাথায় আকাশ ভেঙে পড়ল ছেলের। এ পরিস্থিতিতে কীভাবে রাতে মায়ের কাছে ছুটে যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান ছেলে। কারণ নদীর মাঝ থেকে কোনো উপায় ছিল না ঢাকায় ফেরার। লঞ্চ ফিরবে ভোরে, তাও চরফ্যাশন। ওই যাত্রী তখন লঞ্চের স্টাফদের সঙ্গে যোগাযোগ করে মায়ের মৃত্যুর বিষয়টি জানান। মায়ের মৃত্যুর দুঃসংবাদটি হৃদয় স্পর্শ করে স্টাফদের। তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে কোম্পানির অপর একটি লঞ্চে উঠিয়ে দেন মা হারানো ওই যাত্রীকে।
সোমবার (১৬ অক্টোবর) মধ্য রাতের এমনি মানবিক ঘটনার মুখোমুখি হয়েছেন ওই যাত্রী। লঞ্চ কর্তৃপক্ষের এমন মানবতা নাড়া দিয়েছে অন্যদেরও।
ফারহান-৬ লঞ্চটির এক যাত্রী তজুমদ্দিনের বাসিন্দা সাদির হোসেন রাহিম বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমি ঢাকা থেকে লঞ্চে (ফারহান-৬) উঠি। মাঝ রাতে লঞ্চটির এক যাত্রীর মায়ের মৃত্যুর সংবাদ আসা হৃদয় বিদারক ঘটনা ও সেই যাত্রীর সহযোগিতায় লঞ্চ কর্তৃপক্ষের এমন মানবিকতা সত্যিই বিরল।
ফারহান-৬ লঞ্চের স্টাফ সজিব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই যাত্রীর মায়ের মৃত্যুর খবর জানতে পেরে আমরা মাঝ নদীতে লঞ্চ থামিয়ে দেই। পরে ঝালকাঠি থেকে ঢাকামুখী একটি লঞ্চে তাকে উঠিয়ে দেওয়া হয়েছে।
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক