অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় নৌবাহিনীর অভিযানের টের পেয়ে নিষিদ্ধ মাছ রেখে মৎস্য ব্যবসায়ীদের পলায়ন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৬ রাত ১১:৫৭

remove_red_eye

৩০২

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় মৎস্য ঘাটে নৌবাহিনী ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানের টের পেয়ে নিষিদ্ধ জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা রেখে পলায়ন করে মৎস্য ব্যবসায়ীরা। এই সময় ৭০ কেজি পাঙ্গাসের পোনা ও ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

শনিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে এই অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু মুছা পরামর্শে এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক ও নৌবাহিনীর সদস্যরা।

জানা যায়, নিষিদ্ধ জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা নিধন ও বিক্রি বন্ধে নৌবাহিনী ও উপজেলা মৎস্য অফিসের সদস্যরা রামনেওয়াজ মৎস্য ঘাটে অভিযান পরিচালনা করছে, এমন খবরে মৎস্য ঘাটের ব্যবসায়ীরা জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা রেখে পালিয়ে যায়। পরে অভিযান দিয়ে ৭০ কেজি পাঙ্গাসের পোনা ও ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছের পোনা এতিমখানায় বিতরণ করা হয়। এই ব্যাপারে মনপুরা উপজেলা উজ্জ্বল বনিক জানান, জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা নিধন ও বিক্রি নিষিদ্ধ। তাই রামনেওয়াজ মৎস্য ঘাটে অভিযান পরিচালনা করে ১০০ কেজি জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানের টের পেয়ে ব্যবসায়ীরা পলায়ন করায় আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, প্রতিদিন মৎস্য ঘাট ও মেঘনায় অভিযান অব্যাহত থাকবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...