বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৩ বিকাল ০৩:০৮
৪৬৭
আবু বকর (রা.) রাসুলের (সা.) শ্রেষ্ঠ সাহাবি। ইসলামের একেবারে প্রাথমিক যুগে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি একজন। পূর্ণবয়স্ক পুরুষদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি নবিজির সবচেয়ে প্রিয় ও বিশ্বস্ত বন্ধু ও সহচর ছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় নবিজি (সা.) সঙ্গী হিসেবে তাকেই বেছে নিয়েছিলেন। নবিজির (সা.) প্রতি অতুলনীয় বিশ্বাসের জন্য নবিজি (সা.) তাকে “সিদ্দিক” বা বিশ্বস্ত উপাধি দিয়েছিলেন।
আবু বকর (রা.) ইসলামের প্রথম খলিফা। রাসুল (সা.) ইনতিকালের আগে তাকে নামাজের ইমামতির দায়িত্ব দেন, রাসুলের ইনতিকালের পর (সা.) মুসলমানরা তাকেই নেতা মনোনীত করে।
ওসাত ইবনে ইসমাঈল বাজালি (রা.) বলেন, আল্লাহর রাসুলের (সা.) ইনতিকালের পর একদিন আবু বকর (রা.) মিম্বরে দাঁড়িয়ে বললেন, গত বছর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই জায়গা দাঁড়ালেন, বলতে বলতে আবু বকর (রা.) কেঁদে ফেললেন, তারপর বললেন,
عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّهُ مَعَ الْبِرِّ وَهُمَا فِي الْجَنَّةِ وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّهُ مَعَ الْفُجُورِ وَهُمَا فِي النَّارِ وَسَلُوا اللَّهَ الْمُعَافَاةَ فَإِنَّهُ لَمْ يُؤْتَ أَحَدٌ بَعْدَ الْيَقِينِ خَيْرًا مِنَ الْمُعَافَاةِ وَلاَ تَحَاسَدُوا وَلاَ تَبَاغَضُوا وَلاَ تَقَاطَعُوا وَلاَ تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا
তোমরা সত্যবাদিতা অবলম্বন করো। কারণ তা পুণ্যের সঙ্গী এবং এ দুটির অবস্থান জান্নাতে। তোমরা অবশ্যই মিথ্যা পরিহার করো। কারণ তা পাপাচারের সঙ্গী এবং এ দুটির অবস্থান জাহান্নামে। আল্লাহর কাছে সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করো। ঈমানের পর কাউকে সুস্থতা ও নিরাপত্তার চেয়ে উত্তম কিছু দান করা হয়নি। একে অপরের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করো না, সম্পর্কচ্ছেদ করো না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিও না। হে আল্লাহর বান্দারা! তোমরা ভাই ভাই হয়ে যাও। (সুনানে ইবনে মাজা, মুসনাদে আহমদ)
অনেক বর্ণনায় এটিকে রাসুলের (সা.) খুতবা বা বক্তব্য বলা হয়েছে। হতে পারে এটি মূলত রাসুলের (সা.) বক্তব্য, আবু বকর তার কথাগুলোই বর্ণনা করেছেন। এই বর্ণনা থেকেও সেরকম ধারণা হয়। কিন্তু যেহেতু এ বর্ণনা অনুযায়ী তিনি স্পষ্ট করে রাসুলের (সা.) কথা বলেননি, তাই আমরা এটিকে আবু বকরের (রা.) খুতবা হিসেবে উল্লেখ করলাম।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত