অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৬ রাত ০৯:৩৩

remove_red_eye

১৩৫

চরফ্যাশন প্রতিনিধি : জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে ভোলার চরফ্যাশনে শিক্ষার্থীদের মধ্যে মৎস্যসম্পদ বিষয়ে সচেতনতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তর, চরফ্যাশন এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর যৌথ উদ্যোগে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশনের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফডিএ-এর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাওন শীল।
কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মৎস্যসম্পদ, মাছের প্রজনন ও সংরক্ষণ, মৎস্য চাষ, জীববৈচিত্র্য এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদানসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে শিক্ষার্থীদের মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে চরফ্যাশনে আয়োজিত কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...