বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে মার্চ ২০২০ ভোর ০৪:৩২
১০৩১
বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলায় গত ২ সপ্তাহে ১৪৩০ জন প্রবাসী দেশে আসলেও মাত্র ১৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অনেকেই মানছেন না। এ জন্য মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গত দুই দিনে ৬ জনকে জরিমানা করেছে। এদিকে করোনা প্রতিরোধে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের হলরুমে প্রশাসনের এক সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী। এ সময় লঞ্চ ও বাসস্টান্ডে হ্যান্ড ওয়াসের ব্যবস্থা রাখা এবং ভোলা-বরিশাল রুটে স্পিডবোটের যাত্রীদের একই লাইভ জ্যাকেট বারবার ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, কাগজে কলমে এ পর্যন্ত ১৪৩০ জন ব্যক্তি বিদেশ থেকে ভোলায় আসার তথ্য পাওয়া গেছে। তবে এদের অনেকেই ভোলার বাইরে অবস্থান করছে। তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এদিকে হোম রোয়ারেন্টানে থাকার নির্দেশ না মানায় বুধবার রাতে চরফ্যাসনে ২ জনকে ১৫ হাজার এবং ভোলা সদর উপজেলার চরনেয়াবাদে ১ জনকে ৫ হাজার এবং বৃহস্পতিবার সদর উপজেলার তুলাতলি এলাকায় ২ জনকে ১০ হাজার এবং মনপুরায় ১ নারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ভোলা সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালী জানান, চরফ্যাসনে হোমকোয়ারেন্টাইন থেকে ১ প্রবাসী পালিয়ে গিয়েছে। তবে হাসপাতালে এখনো কোন রোগী ভর্তি হয়নি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত