অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, ৩ জনের মরদেহ উদ্ধার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৩ সকাল ১০:৩৩

remove_red_eye

৬৪৩

ঢাকা জেলার কেরানীগঞ্জে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। 

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

রাশেদ বিন খালিদ বলেন, সোমবার (১৪ আগস্ট) দিনগত রাতে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ অবস্থায় আরও চারজনকে উদ্ধার করা হয়েছে। তবে, দগ্ধ ও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।