অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

স্মার্ট বাংলাদেশ নির্মাণে পল্লী উন্নয়ন একাডেমিকে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

২৩৬

স্মার্ট বাংলাদেশ নির্মাণে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াকে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীা (আরডিএ)  দুই দিনব্যাপি ৩৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য একটি কার্যকর কর্ম-পরিকল্পনা প্রণয়নে ৩৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা ১৯৭৪ সালে দারিদ্র্য ও আঞ্চলিক বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই আরডিএ প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধনী-গরীবের বৈষম্য নিরসনে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছেন। দেশের বর্তমান ক্রমবর্ধমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই প্রতিষ্ঠানকে আরো নতুন নতুন টেকসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।
স্বপন ভট্টাচার্য্য বলেন, কৃষিতে আধুনিক টেকসই প্রযুক্তি উদ্ভাবন ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যমাত্রা পূরণে আরডিএ, বগুড়া অবদান রাখবে। ইতোমধ্যেই আরডিএ'র উদ্ভাবিত ভূ-গর্ভস্থ সেচ নালা, গভীর নলকূপের বহুমুখী ব্যবহার, সৌরশক্তি চালিত বহুতল কৃষি, কমিউনিটিভিত্তিক বায়োগ্যাস প্লান্ট এবং চরবাসীর জন্য টেকসই গ্রামীণ জীবিকা মডেল উদ্ভাবনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১ এর সাথে সামঞ্জস্য রেখে কর্মপরিকল্পনা তৈরি করে গ্রামীণ জীবনমান উন্নয়নে আরডিএ সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
আরডিএ’র মহাপরিচালক মো. খুরশিদ আলম রেজভীর সভাপতিত্বে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবুর রহমান এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাৎ হামিদা বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এছাড়াও  হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম কামরুজ্জামান, সমবায় নিবন্ধক ও মহাপরিচালক মো. শফিকুর রেজা বিশ্বাসসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষক ও প্রতিনিধিরা পরিকল্পনা সম্মেলনে অংশগ্রহণ করেন।

সুত্র বাসস

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...