অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়া মারা গেছেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

২৪১

প্রবীণ সাংবাদিক. সাংবাদিক নেতা ও জাতীয় বার্তা সংস্থা - বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক বার্তা সম্পাদক এম শাহজাহান মিয়া  আজ রাতে  নগরীর  রামপুরাস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত জটিলতায়  মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। পারিবারিক সূত্রে এ কথা জানানো গেছে। তার বয়স হয়েছিল ৮২ বছর।
 একজন বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার  হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে  তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, তার দাফনের স্থানের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মুন্সীগঞ্জে জন্মগ্রহণকারী  শাহজাহান মিয়া  অসুস্থ  হয়ে সম্প্রতি  নগরীর একটি  হাসপাতালে  চিকিৎসা নেন।
বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড: আ আ ম স  আরেফিন  সিদ্দিক,  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক  আবুল কালাম আজাদ এবং বাসসের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা  প্রকাশ করেছেন।
তারা মরহুমের  বিদেহী  আত্মার মাগফিরাত  কামনা করেন।

সুত্র বাসস

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...