অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৬ই মে ২০২৬ | ২৩শে বৈশাখ ১৪৩৩

সরকার দুস্থ-অসহায় মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫৩

remove_red_eye

১৮৭

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বর্তমান সরকারকে জনবান্ধব সরকার উল্লেখ করে বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন এ সরকার দেশের দুস্থ-অসহায় মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আজ মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।
এসময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা এমন সরকার প্রধান যিনি কাউকে পেছনে ফেলে রাখেন না। তিনি দুস্থ-অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিরাম পরিশ্রম করে চলেছেন। প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, দুস্থ, বিধবা, অসহায়, বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এমন কোনও জায়গা নেই যেখানে বঙ্গবন্ধুকন্যার মমত্বের সহযোগিতা পৌঁছাচ্ছে না। সর্বত্র সকলকে নিয়ে তিনি সামনে এগোতে চান। 
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সব শ্রেণি-পেশার মানুষের জন্য রাষ্ট্রের নৈতিক দায়িত্বের জায়গা থেকে সরকার সকল চেষ্টা অব্যাহত রাখবে। তিনি বিপন্ন, অসহায়, দুস্থ, অনাথসহ সকল শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করছেন। আমরা এমন একজন জনবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি যিনি দুঃখী মানুষের কষ্ট বোঝেন। অনুন্নত এলাকার বেদনা তাকে আকৃষ্ট করে। তিনি এমন ব্যতিক্রমধর্মী রাষ্ট্রনায়ক, জটিল রোগে আক্রান্তদের জন্য আর্থিক অনুদানের বরাদ্দ বাড়ানোসহ গোয়াইনঘাটের সব খাতের পরিসর বাড়ানোর জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে তার এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় এতে  বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, আব্দুল হক, মুসলিম উদ্দিন ভূঁইয়া, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে শাহাব উদ্দিন শিহাব, মামুন পারভেজ, গোলাম রব্বানী সুমন, রফিকুল ইসলাম, লোকমান হোসেন, মুজিবুর রহমান, নজরুল ইসলাম, মিনহাজ উদ্দিন, এম নিজাম উদ্দিন, মোহাম্মদ লোকমান প্রমুখ। এসময় মন্ত্রী জটিল রোগে আক্রান্ত ৩৩ জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করেন।

সুত্র বাসস

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ  হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

আরও...