অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২০ রাত ১০:৪৯

remove_red_eye

৮৩৫

দৌলতখান প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে সুরমা নামের এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫মার্চ) সকাল অনুমান ১০ টায় উপজেলা চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে। সুরমা ওই ওয়ার্ডের রুহুল আমিনের মেয়ে। এ ঘটনায় সুমার পিতা রুহুল আমিন বাদী হয়ে দৌলতখান থানায় একটি অপমৃত মামলা দায়ের করেছে।

জানা যায়, ঘটনার দিন সকাল অনুমান ৭ টায় সুরমাকে ঘরে একা রেখে পিতা রুহুল আমিন মাঠে কাজ করতে যান এবং মাতা ছালেহা ও বোন মানসুরা ভোলায় ডাক্তার দেখাতে যান। মাঠের কাজ শেষ করে সুরমার পিতা রুহুল আমিন (অনুমান) ১০ টার দিকে বাড়িতে ফিরলে ঘরের সামনের দরজা বন্ধ দেখতে পান। এরপর জানলা দিয়ে দেখতে পান তার মেয়ে সুরমার গলায় দড়ি পেছানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে। এরপর সে ডাক-চিৎকার দিলে আস-পাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে সুরমার মরদেহ মাটিতে নামায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে সুরমার মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, খবর পেয়ে সংগীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রির্পোট আসারপর আসল রহস্য বের হয়ে আসবে। তিনি আরো জানান, এসময় সুরমার ব্যবহ্নিত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অন্যদিকে সুরমার পরিবারের লোকজন জানান, সুরমার কোন মোবাইল ছিল না।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...