অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় গণ মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ বিকাল ০৩:১০

remove_red_eye

৪৭৭

এইচ আর সুমন: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি এবং নবগঠিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে গণ মিছিল করেছে ভোলা জেলা বিএনপি। বৃহস্পতিবার (০৬ জুলাই) সকালে ভোলা জেলা বিএনপি আয়োজিত গণ মিছিলটি কালিনাথ রায় বাজার রোড দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদর রোড,চক বাজার, নতুন বাজার, বাসস্ট্যান্ড, কালিনাথ রায়ের বাজার পদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তির দাবীসহ বিভিন্ন ¯েøাগান দেন।
র‌্যালী শেষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে নেতৃবৃন্দরা ভোলা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আঃ রব আকন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মার্শাল হিমুসহ সকল অংগ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
 
 এসময় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্চাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,  সরকার পুলিশ বাহিনী দিয়ে গায়ের জোরে ক্ষমতা দখল করে রেখেছে। বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এই ফ্যাস্যবাদী সরকার বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চাই। এছাড়াও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার চাই। 

বক্তার আরও বলেন, এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করতে হবে। এ জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...