বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৫৭
৪৩৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামুদ্রিক মাছ ধরায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা সদর উপজেলার মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে। এসময় ৪০ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ও ১ টি ট্রাকসহ ০২ জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, বুধবার রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সেকশান কমান্ডার এম মেহেদী হাসান ইআরএ-৪ এর নের্তৃত্বে ভোলার মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভাশ্রম রক্ষা ২০২৩ আইন অমান্য করে সমুদ্র হতে মৎস্য শিকার করে বাজারজাত করণের লক্ষ্যে পরিবহনের সময় ১৬০০ কেজি ( ৪০ মণ) বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, ১ টি ট্রাকসহ ২ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত সামুদ্রিক মাছ ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত হাঙ্গর ও শাপলা পাতা মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রাক চালক ও মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া উক্ত ট্রাকের ককশিটে বৈধ মাছ (কার্প জাতীয়) থাকায় মুছলেকা গ্রহণ করে ট্রাকটি ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য,দেশের সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত