বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা মার্চ ২০২০ রাত ০৩:২৬
৯৭৪
আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে অবৈধভাবে পাঙ্গাশিয়া ও ভোলার খাল পাড় কেটে মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় ইট ভাটার সরদারদের বিরুদ্ধে। খাল কেটে মাটি উত্তোলনের ফলে বর্ষা মৌসুমে চরম খাল ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রকাশ্যে মাটি কেটে বিক্রি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকায় রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, পাঙ্গাশিয়া খাল ভাঙন ঠেকাতে চলতি বছরে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা ব্যয়ে ১৩০ মিটার বাধ তীর মেরামত মঞ্জুরি প্রকল্পের কাজ শুরু করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
অভিযোগ আছে, প্রতি শীত মৌসুমে ইট ভাটা চালু হলেই পাঙ্গাশিয়া ও ভোলা খাল থেকে অনুমতি ছাড়াই মাটি কেটে বিক্রি করছেন ফাইভ স্টার ব্রিকস্সহ কয়েকটি ফিল্ডের সরদাররা। তারা (সরদাররা) রাতের আঁধারে অবৈধভাবে এই মাটি কেটে ইটভাটায় নেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এভাবে খাল থেকে অপরিকল্পিত মাটি উত্তোলনের ফলে সামনের বর্ষা মৌসুমে তীর মেরামত মঞ্জরি প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ খালভাঙনের আশঙ্কায় রয়েছে এলাকাবাসী। তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও ফাইভ স্টার ব্রিকস এর বক্তব্য পাওয়া যায়নি।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার জানান, তীর মেরামত মঞ্জরি কাজ চলতি বছরে শুরু হয়েছে। খাল থেকে এভাবে মাটি কেটে নিলে তীর মেরামত মঞ্জরি প্রকল্পের ক্ষতি হবে। বিষয়টা জেলা প্রশাসকের নজরে আনা দরকার। জানতে চাইলে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, খাল থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হলে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে অতি দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত