অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় আলোকসজ্জায় সজ্জিত মেঘনা রিসোর্ট

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৩ রাত ১২:৫৮

remove_red_eye

৪৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক ।। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নতুন আলোকসজ্জায়  সজ্জিত করা হয়েছে ভোলার ইলিশাঘাট সংলগ্ন “মেঘনা রেস্টুরেন্ট এন্ড রিসোর্টকে”। দর্শনার্থীদের আকৃষ্ট করতে মনোরম পরিবেশে বিনোদনের জন্য নতুনভাবে সাজানো হয়েছে ভোলার অন্যতম এ পর্যটন রিসোর্সটি।  ভ্রমণপিপাসুদেরকে একটু বিনোদন দেওয়ার জন্যই এ বছর ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। এখানে আসলে চোখজুড়ানো অপরুপ সৌন্দর্য দর্শনার্থীদেরকে মন ভুলিয়ে দিবে। জানা গেছে, চাকচিক্য রুপে সাগরকন্যা কুয়াকাটার বিনোদন কেন্দ্রের আদলে মেঘনার কুলে গড়ে উঠা এ রিসোর্টটি অল্প দিনেই দর্শনার্থীদের মন কেড়েছে। গত ঈদের ন্যায় এবারো অন্যরকমভাবে সাজানো হয়েছে। ব্যবস্থা রয়েছে পার্টি সেন্টারেরও। সহপরিবার, পরিজন নিয়ে ভ্রমণ করার জন্য কর্তৃপক্ষের রয়েছে নিরাপত্তার ব্যবস্থা। এ ছাড়া নারীদের প্রিয় খাবার ফুসকা, ইলিশ ফ্রাই, কাকড্রাসহ বিভিন্ন ধরণের খাবার আইটেম রয়েছে এ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে। ছবি তোলার জন্য দৌতলা টাওয়ার, লাভ পয়েন্ট, বাচ্ছাদের বিনোদন এর জন্য রয়েছে কিটজোন। মেঘনা রেস্টুরেন্ট এন্ড রিসোর্টের সত্ত্বাধিকারী আবুল হাসান কেরানী বলেন, গত ঈদের চেয়ে এবার আমাদের রিসোর্ট অন্যরকমভাবে সাজানো হয়েছে। গত ঈদের চেয়ে এবার কাঠের ঘরও বাড়ানো হয়েছে। এছাড়া সাগরকন্যা কুয়াকাটার মত এবার কাকড়া, ইলিশ ফ্রাইয়ের ব্যবস্থা রয়েছে। এ রিসোর্টে বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। তরুণ উদ্যোক্তা পারভেজ রনি বলেন,  আমাদের এই পর্যটন কেন্দ্রে প্রতিবছর ঈদ এলে দর্শনার্থীদের বাড়তি চাপ থাকে। ভোলার মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য “মেঘনা রেস্টুরেন্ট এন্ড রিসোর্টটি” করা হয়েছে। ভোলা সদরে আমরাই প্রথমবারের মতো সুসজ্জিত ব্যতিক্রমী এই বিনোদন স্পটটি করেছি। এটি দর্শনার্থীদের মাঝে ব্যাপক সারা ফেলেছে। প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে একটু বিনোদনের জন্য আসে। আমরা তাদেরকে নিরাপত্তাসহ সর্বোচ্চ সেবা দিয়ে থাকি। ঈদকে সামনে রেখে আমরা মেঘনা রিসোর্সটি নতুনভাবে সাজিয়েছি। আমাদের এভাবের আয়োজন ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করবে। সবাইকে মেঘনা রেস্টুরেন্ট এন্ড রিসোর্টে আমন্ত্রণ রইলো। পশ্চিমে সবুজ শ্যামল গাছপালা, পূর্বে মেঘনা নদী, উত্তরে লঞ্চঘাট ও দক্ষিণে সিসি বøক এ যেন এক অপরুপদৃশ্য ঘেরা মেঘনা রিসোর্টটি। ছবি তোলার জন্যও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই রিসোর্টটি। এবারও ঈদে ছুটিতে রিসোর্টটিতে দর্শনার্থীদের কাছে বেশ নজর কাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...