বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা জুলাই ২০২৩ রাত ১২:৫২
৪৫৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলায় দরিদ্র ও অসচ্ছল ৭০০ পরিবারেরকে ঈদ উপহার হিসাবে গরুর মাংস বিতরন করেন দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে ভোলা শহরের ইলিশা সড়কের পাশে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ের সামনে এ মাসং বিতরন করা হয়।এসময় মাসেংর সাথে চাল,তৈল ও পেঁয়াজো বিতরন করা হয়। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর সদস্যদের নিয়ে উপস্থিত অসহায় পরিবারের মাঝে মাংস ও খাদ্য সামগ্রী তুলে দেন।ঈদের দিনে বিনামূল্যে গরুর মাংস ও খাদ্য সামগ্রী পেয়ে খুশি সুবিধাবঞ্চিত লোকজন। দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন -ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো:আলী সুজা,কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক হাসান ইসতিয়াক বাবু,কার্যনির্বাহী সদস্য সুলতান মাহামুদ মঞ্জিল, আশরাফুল হক সোহেল সহ আরো অনেকে। কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক হাসান ইসতিয়াক বাবু জানায়,এই ঈদে অসহায় দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই কার্যক্রম। কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য রিকশা, ভ্যানগাড়ি, সেলাই মেশিন,গরু,ছাগল,মুদি দোকান তৈরি করে দেয়া, ঈদ উপহার,শীত বস্ত্র বিতরন চিকিৎসা সেবাসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের এ সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত