অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন অভিযান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৩ রাত ১০:১৫

remove_red_eye

১২৮০

মলয় দে: পরিবেশের ভারসাম্য রক্ষায় ও  বিদ্যালয়ের সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন অভিযান  পালিত হয়েছে।
সোমবার ১৯শে জুন সকালে বিদ্যালয়ের নিজ উদ্যোগে স্কুল প্রাঙ্গনে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলাম'র নির্দেশনায়,কৃষি বিষয়ক শিক্ষকদের সহযোগীতায় কোমলমতি শিক্ষার্থীদের প্রতক্ষ্য অংশগ্রহনে এই বৃক্ষ রোপন কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, দিবা শিফটের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আহসান কবির,সহকারী সিনিয়র শিক্ষক
(কৃষি) জহর লালা দাস,সহকারী সিনিয়র শিক্ষক শেখ আবু তালেব,সহকারী শিক্ষক শাওন আব্দুল্লাহ প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন,বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপন এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি।
আমি দায়িত্ব নেয়ার পর থেকে বিদ্যালয়ের পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদেরকে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে যুক্ত করার চেষ্টা করে যাচ্ছি। ইতিপূর্বে বিদ্যালয়ের ফুল বাগান তৈরিতে স্বতঃস্ফূর্ত ভাবে শিক্ষার্থীরা অংশগ্রহন করে। তাদের এমন আগ্রহের কারনে স্কুলের পরিবেশ ও সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে আজকে আমরা বৃক্ষ রোপন করেছি। ভবিষ্যৎতে এ ধরনের আরো পদক্ষেপ আমরা গ্রহন করবো।
জানা যায়,৫০টির ও অধিক বিভিন্ন ধরনের ফল গাছ বিদ্যালয়ের বিভিন্ন স্থানে রোপন করা হয়। শিক্ষকদের সহায়তায় বেশীরভাগ গাছ শিক্ষার্থীরাই রোপন করে। কৃষি ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে বৃক্ষ রোপনে শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে তাদের কে দিয়ে এই বৃক্ষ রোপন করানো হয়।এর আগেও শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে ফুলের বাগানে তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেছিলো।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...