অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় কালেক্টরেট সহকারীদের ৩ দিন ধরে পূর্ণ দিবস কর্ম বিরতি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২০ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৮৮৯

 

কামরুল ইসলাম : মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে ভোলায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তারা টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিকেল ৫ টায় পর্যন্ত এ কর্মবিরতি চলে । এতে জেলা প্রশাসক কার্যলয়ের কর্মচাঞ্চল্য অচল হয়ে পড়ে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ভোলা জেলা শাখার সভাপতি আঃ মান্নানের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাঈমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদস্য গৌতম কুমার সিংহ, কামরুল আহসান, মোঃ আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ । এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মচারিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের পদবী ও বেতন পরিবর্তনের জন্য জনপ্রশাসন সচিবকে নির্দেশ দেন। যা আজো বাস্তবায়িত হয় নি। ওই নির্দেশ বাস্তবায়নের দাবিতে তাদের আন্দোলন শুরু হয়েছে। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।