বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৫:১০
৮৫৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সড়ক ও আঞ্চলিক মহাসড়কে বাস চলাচলরত সকল রাস্তায় অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ভাড়া চালিত মটরসাইকেল, বিভিন্ন নামধারী অবৈধ বাস-কোচ ও সরকারি নিয়ম বহিভূত অবৈধ বিআরটিসি অবিলম্ব বন্ধের দাবী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড সড়কে ঘন্টাব্যাপী আজ সোমবার দুপুরে ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ভোলা বাস মালিক সমিতির সহ সভাপতি নুরুল আমিন মিয়া, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, সদস্য নজুরুল ইসলাম জামালসহ প্রমূখ।
মানবন্ধনের বক্তারা বলেন, ভোলার বাস চলাচলরত সড়ক ও আঞ্চলিক মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ভাড়া চালিত মটরসাইকেল, বিভিন্ন নামধারী অবৈধ বাস-কোচ ও সরকারি নিয়ম বহিভূত অবৈধ বিআরটিসি কোন প্রকার নিয়ম নীতি না মেনে চলাচল করছে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যার কারনে সড়ক দুর্ঘটনাও ঘটছে। এজন্য এসকল অবৈধ যানবাহন বন্ধ করতে হবে। যদি অতি দ্রæত সময়ে এসব অবৈধ যানবাহন বন্ধ না করা হয় তাহলে সড়ক ও আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।
মানববন্ধনে ভোলা বাস-মিনিবাস মালিক সমিতি ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদের প্রায় দুই শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত