অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


বরিশাল সিটি নির্বাচন হয়ে উঠছে উৎসব মুখর


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই জুন ২০২৩ বিকাল ০৫:৫১

remove_red_eye

৩৪৮

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচন দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার  প্রচারণা।নগরীর সড়কগুলোতে বেড়ে চলছে লোকসমাগম, গড়ে উঠছে উৎসব মুখর পরিবেশ।
সরোজমিনে দেখাগেছে, আসন্ন বিসিসি নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ৩০টি ওয়ার্ডে প্রায় প্রতিদিন একাধিক মেয়র পদপ্রার্থী ও কাউন্সিলর পদপ্রার্থীরা পরিচালনা করছে প্রচার প্রচারণা। সকাল থেকে রাত অবধি পরিচালনা করছে ব্যপক উঠান বৈঠক, মতবিনিময় সভা, র‌্যালী, সমাবেশ, মসজিদে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় ও গণসংযোগ। সব কিছু মিলিয়ে ব্যস্ততম সময় পার করছেন মেয়র পদপ্রার্থী, কাউন্সিলর পদপ্রার্থীরা।
সরোজমিনে আরো দেখাগেছে, সময় যতই পার হচ্ছে ততই বাড়ছে কেন্দ্রীয় নেতাকর্মীদের তিন দলের পদচারণা। কেন্দ্রীয় নেতাদের পদচারণায় বরিশাল সিটি নির্বাচনের মাঠ হয়ে উঠছে উৎসব মুখর।
জেলা ও মহানগর আওয়ামীলীগের সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বুধবার (৭জুন) কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, স্বাধীনতা পদকে ভূষিত, প্রবীন রাজনীতিবিদ সিরাজউদ্দিন আহম্মেদ ও একাধিক সংসদ সদস্য প্রচার প্রচারণা চালাবেন ।।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, এসব কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বিসিসি মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)-এর পক্ষে নগরীর বিভিন্ন এলাকায় নৌকা মার্কার নির্বাচনী প্রচার  প্রচারণা করবেন। তবে বেশ কয়েক দিন পূর্ব থেকেই মন্ত্রী পদ মর্যাদা সম্পন্ন কয়েকজন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতারা নগরীর বাহিরে  (গৌরনদী উপজেলা) থেকে বরিশাল সিটি নির্বাচন মনিটরিং করছেন।
এ প্রসঙ্গে আলাপকালে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর নিয়মাতান্ত্রিক অবস্থায় রয়েছে। আশা করি নগরীর শান্তি প্রিয় ভোটারা আগামী ১২ জনু উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রদান করবেন।

এ বিষয়ে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, সরকার যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয় তবে সেটাই হবে একটি বড় বাধা।
জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী আরো বলেন, নগরীতে লাঙ্গল প্রতীকের প্রতি সাধারণ ভোটারদের ব্যপক চাহিদা রয়েছে।
অপরদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেন, মনে হচ্ছে ধীরে ধীরে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচনের মাঠ। যেমন আমাদের কিছু কিছু লোককে হয়রানী করার খবর আসছে।

সুত্র বাসস





ভোলায় বাপ্তা মিনি ফুটবল টুর্নামেন্টে মেহের আলী হাওলাদার বাড়ি চ্যাম্পিয়ন

ভোলায় বাপ্তা মিনি ফুটবল টুর্নামেন্টে মেহের আলী হাওলাদার বাড়ি চ্যাম্পিয়ন

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

আরও...