বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১২
২৮০
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ জাতীয় সংসদে ‘প্রেসিডেন্ট-বক্স’ থেকে ২০২৩-২৪-এর প্রস্তাবিত জাতীয় বাজেটের উপস্থাপনা প্রত্যক্ষ করেছেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করার মূল দর্শন নিয়ে আজ বিকেলে আগামী অর্থবছরের (অর্থবছর ২০২৪) ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বেশি জাতীয় বাজেট পেশ করেছেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদের কার্যক্রমে সভাপতিত্ব করেন।
এ সময় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, সরকারী ও বিরোধী বেঞ্চের সিনিয়র সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এটি দেশের ৫২তম এবং আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদে ২৪তম বাজেট। ২০২৪ সালের এই বাজেট বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের টানা ৫ম বাজেট পেশ।
রাষ্ট্রপ্রধান জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। ‘প্রেসিডেন্ট বক্সে’ কিছু সময় কাটান।
এর আগে রাষ্ট্রপতি সংসদ ভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোঃ শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাজেট পেশের সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরাও সংসদে উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত