অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

প্রেস কাউন্সিল আইন দেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে : নিজামুল হক নাসিম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মে ২০২৩ বিকাল ০৫:২৯

remove_red_eye

৩৫১

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, প্রেস কাউন্সিল আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং সংবাদপত্র ও সাংবাদ মাধ্যমের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এই লক্ষ্যে দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। পেশার উৎকর্ষ সাধনে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা সুনির্দিষ্ট করাসহ অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হবে।
বিচারপতি নিজামুল হক নাসিম আজ সকালে জেলা সার্কিট হাউজে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’ বিষয়ে আয়োজিত সেমিনার ও মতবিনিময় সভায় এ কথা বলেন।
সভায় বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের মূল্যায়ন করে ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন। সাংবাদিকদের স্বার্থে এই আইন এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন। তিনি সাংবাদিকদের জন্যে অত্যন্ত সম্মানজনক ওয়েজবোর্ড গঠন করেন। 
তিনি বলেন, বর্তমান সরকার প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী ও আরো কার্যকর  করার পদক্ষেপ গ্রহন করেছে। আইন সংশোধনে প্রেস কাউন্সিল প্রস্তাবনা দাখিল করেছে সরকারের কাছে। আশাকরি খুব দ্রুত এই আইন সংসদে অনুমোদন হবে।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. মাসুদ খান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, নাটোর থানার ওসি মোহাম্মদ নাছিম।
সভায় নাটোরে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় নিয়ে প্রস্তাবনা প্রদান করেন।

সুত্র বাসস

ভোলায় বাপ্তা মিনি ফুটবল টুর্নামেন্টে মেহের আলী হাওলাদার বাড়ি চ্যাম্পিয়ন

ভোলায় বাপ্তা মিনি ফুটবল টুর্নামেন্টে মেহের আলী হাওলাদার বাড়ি চ্যাম্পিয়ন

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

আরও...