বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে মে ২০২৩ সকাল ০৬:০৬
৮৫৪
এইচ আর সুমন: ভোলায় জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব জেলা বিএনপির কার্যালয়ে ভোলা জেলা বিএনপি'র আহ্বায়ক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এ সময় বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সফিউর রহমান কিরণ, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, ভোলা সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক আসিফ আলতাফ, যুগ্ম সম্পাদক ইয়ারুল আলম লিটন,যুগ্ম সম্পাদক কবির হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের মাওলানা পেশ ইমাম নুরে আলম। আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত এবং ভোলা জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক ইয়ারুল আলম লিটন ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান বাচ্চু মোল্লার পবিত্র হজ্ব যাত্রার শুভ কামনায় তাদের জন্যও দোয়া করা হয়।
ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত