অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২২শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন ভোলার চরফ্যাশনের রাসেল মাহমুদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মে ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

৭৮৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কৃতি সন্তান রাসেল মাহমুদ। গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
 
জানা যায়, রাসেল মাহমুদ  ভোলা জেলার চরফ্যাশন পৌরসভার ২নং ওয়ার্ডের  টি, বি হাই স্কুল সংলগ্ন মরহুম তাহেরুল আবেদীনের  কৃতি সন্তান । তার পিতা তাহেরুল আবেদীন বিএনপি'র প্রতিষ্ঠাতার চরফ্যাশনের থানার সাধারণ সম্পাদক ছিলেন। কারা নির্যাতিত নেতা রাসেল মাহমুদ কিছুদিন আগে দীর্ঘ ৫০ দিন ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারাবরণ করে জামিনে মুক্ত হন। এরআগে রাসেল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন  হল শাখার ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এবংসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। 
 
 রাসেল মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  নির্বাচিত হওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও  সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যেকোনো অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে দলের নির্দেশনা মেনে রাজপথে থাকবো ইনশাআল্লাহ।
 
এদিকে,রাসেল মাহমুদ  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে বিএনপির  বিভিন্ন সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...