অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে মাসব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মে ২০২৩ সন্ধ্যা ০৭:৩৪

remove_red_eye

৩৭৮

লালমোহন  প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রস্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলার লালমোহনে মাসব্যাপী চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। পহেলা মে রাতে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের পুরো মাঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নচিত্র দিয়ে সজ্জিত করা হয়। পার্কের বৃহৎ এলইডি ডিসপ্লেতেও প্রদর্শন করা হয় ডকুমেন্টারি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মাসব্যাপী চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার উদ্বোধন করে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, আজকে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করে উন্নয়নশীল রাস্ট্রে পরিণত হয়েছে। তাই বাংলাদেশের মানুষের একমাত্র ভরসাস্থল দেশরতœ শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনার সফল নেতৃত্বের ফলেই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রেখে চার বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে এবং বর্তমানে টানা তৃতীয়বার ক্ষমতাসীন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের এই সময়ের শাসন আমলেই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন মাত্রা সূচিত হয়েছে।
লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ লালমোহন উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...