অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৮ই মে ২০২৬ | ২৫শে বৈশাখ ১৪৩৩

ভোলার সাথে চট্টগ্রাম নৌপথে চালু হলো জাহাজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ রাত ১০:৫১

remove_red_eye

৪৩৫

মো. জসিম জনি, লালমোহন থেকে: ভোলার সাথে চট্টগ্রাম নৌপথে এবার চালু হলো সরাসরি জাহাজ সার্ভিস। ভোলা জেলার যাত্রীদের সড়ক পথে ভেগান্তি কমাতে সোমবার ২৪ এপ্রিল সকালে চরফ্যাসনের বেতুয়া ঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি জাহাজ।চরফ্যাসন উপজেলার বেতুয়া ঘাট থেকে আজ সকাল ৯টায় কর্ণফুলি ক্রুজ লাইনের বিলাস বহুল এমভি বারো আউলিয়া জাহাজটি ছেড়ে যায়। এটি সকাল ১০ টায় লালমোহন উপজেলার মঙ্গলসিকদার ও ১১.৩০ মিনিটে মনপুরা ঘাট করে বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা ১২ নম্বর ঘাটে যায়। সেখান থেকে মঙ্গলবার আবার সকাল ৯টায় ভোলার বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে আসবে। প্রথম দিনে বিপুল সংখ্যক যাত্রী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার চরফ্যাসন ও লালমোহন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করে।
ভোলার বিপুল সংখ্যক শ্রমিক ও বিভিন্ন পেশার লক্ষাধিক মানুষ চট্টগ্রামে থাকে। তাদের যাতায়াতের কস্ট লাঘবের জন্য ভোলা জেলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) ভোলার জনপ্রতিনিধের সমন্বয়ে কর্ণফুলি ক্রুজ লাইন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করে ভোলা ও চট্টগ্রাম নৌপথে জাহাজ সার্ভিস চালু করা হয়। এই এই নৌপথটি চালু হওয়ায় ভোলার যাত্রীদের সুবিধা হয়েছে বলে যাত্রীরা জানান। দুলারহাট এলাকার সোহাগ সকালে এই জাহাজে চড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি জানান, আগে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর হয়ে সড়ক পথে আসতে পথে অনেক ভোগান্তি পোহাতে হতো। এখন এই জাহাজে করে নিরাপদে যাতায়াত করতে পারবো।
বেতুয়া ঘাট আসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান, চরফ্যাসন উপজেলা দেশের অন্যতম একটি বৃহত্তম উপজেলা। এছাড়া মনপুরা, লালমোহনসহ ভোলাবাসীর জন্য সড়ক পথে চট্টগ্রাম যাতায়াত করা কস্টকর ছিল। এই জাহাজ অনেক নিয়মিত চললে সকল দুর্ভোগ কমবে।
কর্ণফুলি ক্রুজ লাইনের জেনারেল ম্যানেজার (এডমিন) মাহবুব আলম জানান, প্রথম দিনে যাত্রীদের অনেক সাড়া পেয়েছি। সকলের সাধ্যের মধ্যে জাহাজের টিকেট মূল্য (৮০০ টাকা) করা হয়েছে। আপাতত একদিন পর একদিন জাহাজটি চলাচল করবে।
ভোলা-চট্টগ্রাম নৌপথে এই জাহাজটি চালু থাকলে ভোলার ব্যবসার প্রসার বাড়বে ও চট্টগ্রামের সাথে বাণিজ্যিক যোগাযোগ আরো সহজ হবে বলে জানান যাত্রীরা।

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ  হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আরও...