অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বাল্য বিয়ের হার শতকরা ৬০.৩ ভাগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২০ রাত ০৩:৪৮

remove_red_eye

১৪২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বাল্য বিয়ে রোধে করনীয় বিষয়ক বড়দের সাথে কিশোর-কিশোরীর সংলাপ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহায়তায় ও কোস্ট ট্রাস্টের সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচী(আইইসিএম) প্রকল্পের আয়োজনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আতাউর মিয়া,ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ট্রাস্ট এর সহকারী পরিচালক ফেরদৌউস আরা রুমী,ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মো: জামিল হোসেন,কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের পিসি মো: মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে কিশোর-কিশোরী  জানায়, অভিভাবক এর অসচেতনার ফলে ভোলায় বাল্য বিয়ে রোধ করা যাচ্ছেনা। তারা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে কন্যা সন্তানদের  বাল্য বিয়ে দিচ্ছে। এমনকি ভুয়া জন্ম সনদ তৈরি করে বাল্য বিয়ে দেয়া হচ্ছে। ফলে সরকারে যে বাল্য বিয়ে রোধে যে  লক্ষ্য মাত্রা নির্ধারন করছে  তা বাস্তবায়ন করা যাচ্ছেনা। তাই বাল্য বিয়ে রোধে সমাজের মানুষের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন ঘটাতে হবে। কন্যা শিশুকে মেয়ে হিসাবে না দেখে মানুষ হিসাবে দেখার আহবান জানায়।
উল্লেখ, আগামী ২০২১ সালের মধ্যে ভোলাতে ১৫ বছর এর নিচে বাল্য বিয়ের হার শূন্যর কোঠায় নামিয়ে আনার জন্য ১৮ বছরের মধ্যে শিশু বিবাহ এক-তৃতীয়াংশ কমিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী বাল্য বিয়ের হার জাতীয় পর্যায়ে ৫১.৪%, বরিশাল বিভাগীয় পর্যায়ে ৫৫.৬% ও ভোলাতে এই হার বেড়ে গিয়ে দাড়িয়েছে ৬০.৩% ভাগ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...