অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে বিভিন্ন বাজারে অভিযান: ৬ জেলের জরিমানা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২৩ বিকাল ০৫:০৩

remove_red_eye

৪২২

লালমোহন  প্রতিনিধি: ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীতে অভয়াশ্রম সংরক্ষণ ২০২৩ উপলক্ষ্যে ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার সকালে মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে প্রায় ৪০ মন বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভির আহমেদ জানান, নিষিদ্ধ সময়ে নদীর মাছ বিক্রি করার কারনে বিভিন্ন বাজার থেকে ৬ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. রিয়াদ, মো. মোকছেদ, সিরাজুল হক, রাজিব, লোকমান ও ফোরকান। আটক করার পর মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ গ ধারা অনুযায়ী প্রত্যেক জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।  পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিলি করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অনান্যরা উপস্থিত ছিলেন।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...