অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে ৬ ইউপি সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৩ রাত ১১:১৫

remove_red_eye

৩৫৮

মো. জসিম জনি, লালমোহন থেকে : ভোলার লালমোহনে জেলেদের ভিজিএফ চালের কার্ড বিতরণকালে চেয়ারম্যানের উপর হামলা ও মারপিটের ঘটনায় ১৩ দিন পর ৬ ইউপি সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চেয়ারম্যান। হামলায় আহত হয়ে ঢাকার হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার ভোলার দ্রæত বিচার আদালত ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার এর আদালতে মামলাটি দায়ের করেন ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ। আদালত অভিযোগ আমলে নিয়ে মঙ্গলবার ২৯ মার্চ ২৪ ঘন্টার মধ্যে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একই সাথে মামলা দায়ের সংক্রান্ত প্রতিবেদনও আগামী ২ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন মামলা পরিচালনাকারী এডভোকেট মো. আরিফুর রহমান। বিবাদী ইউপি সদস্যরা হলেন, মোশারেফ হোসেন লাইজু, নুরুল আলম, আনোয়ার জাহিদ পারভেজ, সালাউদ্দিন শামীম, শাকিল মোল্লা ও মহসিন হাওলাদার। নাম উল্লেখ্য করে মোট ২৬ জন এবং অজ্ঞাতনামা আরো ৩০/৪০ জনকে বিবাদী করা হয়েছে এই মামলায়।
জানা গেছে, গত ১৬ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। ওইদিন ইউনিয়ন পরিষদে জেলেদের ১৪৯৭ পরিবারের ৪০ কেজি করে দুই মাসের ১১৯.৭৬০ মেট্রিক টন চালের ¯িøপ বিতরণ করতে যান চেয়ারম্যান। চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বলেন, জেলেদের পুনর্বাসনের চালের ¯িøপ বিতরণ করতে গেলে সেখানে উল্লেখিত ইউপি সদস্যরা অর্ধেক অংশ চায়। এসময় চেয়ারম্যানের সাথে কথাকাটির এক পর্যায়ে ইউপি সদস্যদের ইন্ধনে তাদের লোকজন চালের ¯িøপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে চেয়ারম্যানের উপর অতর্কিত হামলা চালায় তারা। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চেয়ারম্যান মুরাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ ঘটনার পর থেকে ওই ইউনিয়নে জেলেদের ভিজিএফ চাল বিতরণ বন্ধ রয়েছে। মার্চ  মাস শেষ হয়ে আসলেও গত ১ মাস নিষেধাজ্ঞার কারণে জেলেরা মাছ ধরা থেকে বিরত আছে। আরো এক মাস তারা মাছ ধরতে পারবে না। তবুও জেলেরা তাদের পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত চাল এখনো পায়নি। চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ জানান, দু একদিনের মধ্যে এলাকায় এসে চাল বিতরণ করবেন তিনি।
ইউপি সদস্যদের একজন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আলম জানান, চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় আমরা জড়িত না। তাকে অনিয়মের কারণে এলাকার জনগণ মারছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে ৬০/৭০ টি অভিযোগ জমা আছে। আমরা এখন সেগুলো প্রকাশ করবো। আরেক ইউপি সদস্য ইউপি শাকিল মোল্লা জানান, মোতালেব ব্যাপারী নামের এক জেলের কাছ থেকে চালের ¯িøপের বিনিময়ে টাকা দাবি করেন চেয়ারম্যান। ওই ব্যক্তি টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করতে শুরু করেন। ভুক্তভোগী মোতালেব তার স্বজনদের এ খবর জানালে তারা এসে চেয়ারম্যানের ওপর হামলা চালান। এ সময় তাদের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন সুযোগ-সুবিধা বঞ্চিত জেলেরাও হামলায় অংশ নেন।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...