অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ | ২৩শে শ্রাবণ ১৪৩৩

স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৪৭

remove_red_eye

৩৮৩

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে শিক্ষার্থীরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। 
প্রতিমন্ত্রী আজ সোমবার ঢাকায় বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাবান্ধব বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে চলেছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় শিক্ষার্থীরা ডিজিটাল সিস্টেম সম্পর্কে জানতে পারছে। তাই শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশকে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে। আর স্মার্ট বাংলাদেশ গড়ার পুরোভাগে থাকবে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী ও আয়োজক কমিটির পক্ষে অধ্যক্ষ মতিউর রহমান।
অনুষ্ঠানে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের মালিবাগ, বনানী, বারিধারা, মিরপুর, উত্তরা এবং শ্যামপুর শাখার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সুত্র বাসস

বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

আরও...