অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৩ রাত ০৮:৩৭

remove_red_eye

৩৯০

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চেয়ারম্যান মুরাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বলেন, সকালে জেলেদের পূনর্বাসনের চালের ¯িøপ বিতরণ করতে ইউনিয়ন পরিষদে যান তিনি। পরে সেখানে ইউপি সদস্য আলম, শামিম, লাইজু, পারভেজ ও শাকিলের ইন্ধনে তাদের লোকজন চালের ¯িøপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাঁধা দিলে অতর্কিত হামলা চালায় তারা।
অভিযুক্ত ইউপি সদস্যদের মধ্যে মো. শাকিল নামের একজন জানান, মোতালেব ব্যাপারি নামের এক জেলের থেকে চালের ¯িøপের বিনিময়ে টাকা দাবি করেন চেয়ারম্যান। টাকা দিতে ওই ব্যক্তি অস্বীকার করলে তাকে মারধর করতে শুরু করে চেয়ারম্যান মুরাদ। পরে ভূক্তভোগী মোতালেব তার স্বজনদের খবর দিলে তারা এসে চেয়ারম্যানের ওপর হামলা চালায়। এসময় তাদের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন সুযোগ-সুবিধা বঞ্চিত অন্যান্য জেলেরাও হামলায় অংশ নেয়।  
এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, খবর শুনে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...