বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:০৪
৩১০
সহজেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন পর্তুগালের ক্লঅব বেনফিকা।
গতরাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনফিকা ৫-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রাগাকে। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিলো বেনফিকা। তাই দুই লেগ মিলিয়ে ৭-১ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করলো পর্তুগাল ক্লাবটি।
নিজেদের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিলো বেনফিকা। গোল দু’টি করেন রাফা ও গনসালো রামোস। দ্বিতীয়ার্ধে দলের হয়ে তৃতীয় গোলটিও করেন রামোস।
৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রেকর্ড বইয়ে নাম তুলেন হোয়াও মারিও। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা পাঁচ ম্যাচে গোল করে ৫৯ বছরের পুরনো রেকর্ড গড়লেন মারিও। ১৯৬৪ সালে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোল করেছিলেন পর্তুগালের প্রয়াত কিংবদন্তি ফুটবলার ইউসেবিও।
মারিওর গোলের পর ৭৭ মিনিটে ব্রাগার জালে পঞ্চমবারের মত বল পাঠান ডেভিড নেরেস। ৮৭ মিনিটে ব্রাগার পক্ষে ১টি গোল পরিশোধ করেন বিয়র্ন মেইজার। শেষ পর্যন্ত বড় জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বেনফিকা।
সুত্র বাসস
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত