অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বুরকিনা ফাসোতে গত মাসে হামলায় প্রায় ৬০ জন নিহত : এনজিও

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

৩৫১

গত মাসে পূর্ব বুরকিনা ফাসোতে সন্দেহভাজন জিহাদিরা একটি সম্প্রদায়ের উপর হামলা চালালে প্রায় ৬০ জন নিহত হয়। তবে সরকারি কোন প্রকৃত তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার একটি মানবাধিকার গ্রুপ এ খবর জানিয়েছে।
জাতীয় এবং আঞ্চলিক কর্তৃপক্ষের কোন মন্তব্য এএফপি সংগ্রহ করতে পারে নি।
‘বুরকিনাবে মুভমেন্ট ফর হিউম্যান অ্যান্ড পিপলস রাইটস (এমবিডিএইচপি) এক বিবৃতিতে বলেছে, ২৬   ফেব্রুয়ারি, ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ‘কমিউনে’(পার্টিয়াগা) হামলা চালিয়ে হত্যা, সম্পত্তি ধ্বংস করেছে এবং গবাদি পশু নিয়ে গেছে।
‘নিরাপত্তা বাহিনীর কোনো হস্তক্ষেপ না থাকায় স্থানীয় জনগনের মধ্যে সারাদিন আতঙ্ক বিরাজ করছিল।’ মানবাধিকার সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, ‘ হামলায় প্রায় ৬০ জন নিহত হওয়ার পাশাপাশি বেশকিছু নিখোঁজ রয়েছে। ’
‘এমবিডিএইচপি’ হতাহতের সরকারি পরিসংখ্যান না পাওয়ার কড়া সমালোচনা করেছে। পূর্বাঞ্চলের গভর্নর হুবার্ট ইয়ামিওগো গত সপ্তাহে বলেছিলেন যে, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ একটি নিরাপত্তা চৌকি স্থাপন করা হবে।’
এমবিডিএইচপি বলেছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষের ‘বিপুল সংখ্যাক লোক বাস্তচ্যুত হয়েছে। কর্তৃপক্ষকে ‘জনসংখ্যা এবং তাদের সম্পত্তি সুরক্ষিত করার আহ্বান জানিয়েছে।
হামলার পর, স্থানীয় বাসিন্দারা তাদের সম্প্রদায়কে আঘাত করার ‘ভয়ঙ্কর’ বর্ণনা দিয়ে বলেছে, সেনাবাহিনী এলাকা থেকে পালিয়েছে।
হামলার তিন দিন পর, কয়েক হাজার মানুষ ‘আরো নিরাপত্তার দাবিতে নিকটবর্তী শহর দিয়াপাগায় বিক্ষোভ করে।
বছরের শুরু থেকে বুরকিনা ফাসোতে জিহাদি সহিংসতা তীব্র হয়েছে, প্রায় সপ্তাহে কয়েকজন সৈন্য নিহত হয়েছে।

সুত্র বাসস

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...