অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনের শিশু মরিয়মকে বাঁচাতে সাহায্য কামনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২০ রাত ০১:৩৮

remove_red_eye

৯০৬

লালমোহন প্রতিনিধি :  ৫ বছরের শিশু মরিয়ম। ব্রেণ টিউমারে আক্রান্ত। শিশুর মা আসমা বেগম লালমোহন নয়ানীগ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্ধা। মেয়ের চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছেন। মরিয়মকে নিয়ে বাবা সিরাজুল ইসলাম ভারতের ভেলরে সিএমসি হাসপাতালে গেছেন। কুঞ্জেরহাটের কাছে কালিরহাট বাজারের সামান্য ঔষধের দোকানদার সিরাজ। ৩ সন্তানের মেঝ মরিয়ম। ৪ বছর বয়স থাকতে মাথা ব্যথায় ভুগতে থাকে। পরে বরিশাল নিয়ে ডাক্তার দেখালে সিটি স্ক্যান করে ব্রেণ টিউমার খুঁজে পায় ডাক্তার। ঢাকায় নিয়ে নিজের সমস্ত পূজি দিয়ে অপারেশন করান। কিন্তু অপারেশন ঠিকমতো না হওয়ায় আবারো মাথা ব্যথায় ভুগতে থাকে মরিয়ম। পূণরায় ডাক্তার দেখালে ডাক্তার বলেন, টিউমার এখনো রয়ে গেছে এবং মাথার একটি রগ কেটে গেছে। যার কারণে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। উপায়ন্তর না পেয়ে তরিগরি করে মরিয়মকে বাঁচাতে বাবা সিরাজ বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে চলে যান ভেলর সিএমসি হাসপাতালে। সেখানে নিউরোলজি বিভাগে ডাক্তার দেখালে ডাক্তার অপারেশন করার কথা বলেন। এর জন্য প্রয়োজন ৪ লাখ টাকা। হাসপাতালের সিট ভাড়া, ঔষধ, দৈনন্দিন খরচসহ আরো কয়েক লাখ টাকার প্রয়োজন। এতো টাকা যোগাড় করার মতো অবস্থা নেই সিরাজের। বাড়িতে ঘর ভিটা ছাড়া আর কোন জমিও নেই। তাই মরিয়মের মা আসমা বেগম সকলের সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতার জন্য উত্তরা ব্যাংক, লালমোহন শাখায় সঞ্চয়ী একাউন্ট নং আসমা আক্তার/১২৪৮৮৮। নগদ, বিকাশ ও রকেট নং ০১৭২৮৭৮০০৯০। ভেলরে মরিয়মের বাবা সিরাজের নম্বর +৯১৬২৯০১২৫৮৮৪।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...