বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৬ সকাল ১০:২১
১০
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমানের বাসায় ফের চুরির ঘটনা ঘটেছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে শহরের কালীবাড়ি রোডের ভদ্রপাড়া এলাকার বাসায় ঢুকে আলমারি ও ওয়ারড্রব ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ হাজার টাকা, একটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ নিয়ে একই বাসায় দ্বিতীয়বার চুরির ঘটনা ঘটল। এর আগে গত ৭ জানুয়ারিও ওই বাসায় চুরি হয়েছিল। কয়েক মাসের ব্যবধানে একই বাসায় ফের চুরির ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে পরিবারটিতে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকাল পৌনে ৯টার দিকে ইমতিয়াজুর রহমান ও তার স্ত্রী সাবিয়া আকতার মিম অফিসের উদ্দেশে বাংলাবাজারে যান। বাসায় ছিলেন ইমতিয়াজুর রহমানের মা রোকেয়া বেগম। তিনি রান্নাসহ ঘরের কাজ শেষে সকাল সাড়ে ১১টার দিকে পাশের বাসায় থাকা ভাইয়ের বাড়িতে যান।
পরে পৌনে ১টার দিকে নিজ বাসায় ফিরে দরজা খুলতে গিয়ে তিনি দেখতে পান, দরজাটি ভেতর থেকে আটকানো। পেছনের দরজায় গিয়েও একই অবস্থা দেখতে পান তিনি। বিষয়টি অস্বাভাবিক মনে হলে আশপাশের লোকজনকে ডাকতে গেলে এ সময় পেছনের দরজা দিয়ে একজন ব্যক্তি বাসা থেকে বের হয়ে পালিয়ে যায় বলে দাবি করেন রোকেয়া বেগম।
পরে আত্মীয়-স্বজনদের নিয়ে বাসায় প্রবেশ করে দেখা যায়, ইমতিয়াজুর রহমানের কক্ষের দরজা ভাঙা। ভেতরে থাকা আলমারি ও ওয়ারড্রবের দরজাও ভাঙা এবং ঘরের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, আলমারিতে রাখা দুই জোড়া কানের দুল, চারটি সোনার আংটি—মোট সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, এক জোড়া রুপার পায়েল, নগদ ২২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না।
ইমতিয়াজুর রহমানের স্ত্রী সাবিয়া আকতার মিম বলেন, বিয়ের সময় পাওয়া গহনাগুলো বাসাতেই রাখা ছিল। এর মধ্যে তার শখের গহনা ও জমানো নগদ টাকাও ছিল। চুরির ঘটনায় এসব হারিয়ে তিনি হতাশ হয়ে পড়েছেন।
ইমতিয়াজুর রহমান বলেন, এর আগেও জানুয়ারি মাসে একই বাসায় চুরি হয়েছিল। এবারও বাসায় কেউ না থাকার সুযোগে চুরি হয়েছে। চোরেরা আগে থেকেই বাসাটির ওপর নজর রাখছিল বলে তার ধারণা। তিনি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।
এ ঘটনায় রোববার সন্ধ্যায় ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইমতিয়াজুর রহমান।
খবর পেয়ে ভোলা সদর মডেল থানার এসআই পলাশের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সাংবাদিকের বাসায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত