অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

৪৯

বাংলার কণ্ঠ ডেস্ক : শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন, ভোলা জেলা উত্তরের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোঃ শামিম সাহেবের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছে।

রোববার (৪ অক্টোবর) ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের ভোলা জেলা উত্তর শাখার আহ্বায়ক মাওলানা মুহাঃ এমদাদুল্লাহ ফরিদী। এ সময় সংগঠনের জেলা উপদেষ্টা মিজান ভোলাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আলোচনার বিস্তারিত বিষয় পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, “ঐক্যবদ্ধ মিম্বার, মাসলাক যার যার, শানে সাহাবা সবার।”

সাক্ষাৎ শেষে ভোলা জেলা উত্তর শাখার আহ্বায়ক মাওলানা মুহাঃ এমদাদুল্লাহ ফরিদী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





আরও...