অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

এক বছরের জন্য বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করলেন সার্জি রবার্তো

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৩ বিকাল ০৫:০৬

remove_red_eye

৩৮৬

২০২৪ সাল পর্যন্ত বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করেছেন মিডফিল্ডার সার্জি রবার্তো। লা লিগা ক্লাব সূত্রে এ কথা জানানো হয়েছে।  
এক বিবৃতিতে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর জুনে রবার্তোর সাথে ক্লাবের আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যেত। 
৩১ বছর বয়সী সার্জি রবার্তো বার্সেলোনার অধিনায়কত্ব করেছেন। ২০০৬ সালে ক্লাবের ইয়ুথ একাডেমী থেকে মূল দলে সুযোগ পাবার পর ২০১০ সালের নভেম্বরে তার অভিষেক হয়। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে সার্জি রবার্তো ক্যারিয়ার শুরু করলেও কাতালান জায়ান্টদের হয়ে ৩৩৯ ম্যাচে বিভিন্ন পজিশনে তিনি খেলেছেন। তবে এর মধ্যে রাইট-ব্যাক হিসেবেই তাকে বেশী খেলতে দেখা গেছে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ৬-১ গোলের দুর্দান্ত জয়টি ছিল সার্জি রবার্তোর ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত। 
সম্প্রতি সার্জি রবার্তোকে নিয়ে সমর্থকদের সমালোচনার জবাব দিতে গিয়ে কোচ জার্ভি হার্নান্দেজ বলেছেন, ‘সার্জিকে নিয়ে যে ধরনের সমালোচনা হয়েছে তা মোটেই কাম্য নয়। সে সবসময়ই পারফর্ম করেছে, কোন সময় কোন ধরনের অভিযোগ করতে দেখিনি। তার মধ্যে অন্য এক ধরনের ব্যক্তিত্ব আছে। প্রায়ই তাকে নিয়ে সমালোচনা হয় যা আমি সত্যিই বুঝতে পারিনা।’

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...