অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩


লুটপাটের টাকা জনগণের পকেট কেটে সমন্বয় করছে সরকার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ বিকাল ০৪:৩৩

remove_red_eye

৪৪৪

বিদ্যুৎ খাতে লুটপাটের টাকা সরকার জনগণের পকেট কেটে সমন্বয় করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে সবকিছুর দাম বাড়বে। বিদ্যুৎ উৎপাদন হোক বা না হোক ভারতের আদানিকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে। আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে লুটপাট করে দেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গেছে।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, দৈনিক দিনকালসহ বন্ধ মিডিয়া চালুর দাবিতে এ মানবন্ধন আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

সরকারের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। এক্ষেত্রে যারা শামিল হতে পারবেন ভালো। আর যারা বিরোধিতা করবেন তারা একাত্তরের রাজাকারের খাতায় নাম লেখাবেন। একাত্তরে একটি ‘শান্তি কমিটি’ করেছিল ইয়াহিয়া খান। তখন যেখানে মুক্তিযোদ্ধা সেখানে শান্তি কমিটির উৎপাত। এখন আবার বর্তমান প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) আরেকটি ‘শান্তি কমিটি’ করেছেন। যেখানেই আমরা আন্দোলন করতে যাই সেখানেই এই ‘শান্তি কমিটি’ বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর এই শান্তি কমিটির চেয়ারম্যান হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি তার কথিত শান্তি কমিটির চেয়ারম্যানের পদ থেকে ওবায়দুল কাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে এই শান্তি কমিটিও আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না।

গয়েশ্বর বলেন, আমার মনে হয় এখন মুক্তি বা মামলা প্রত্যাহারের দাবি আমাদের কাছে মুখ্য নয়। এই সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে প্রত্যাহার করতে হবে। সেই দাবিটাই আমাদের মুখ্য হওয়া দরকার। এই সরকারকে সরাতে হবে। তারপর একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির সমন্বয়ে নতুন সরকার গঠন করতে হবে।

বর্তমান সরকার গণতান্ত্রিক নয় বলে তারা জনগণের কথা ভাবে না, এমন মন্তব্য করে তিনি বলেন, কালকে একজন চেয়ারম্যান একটি বক্তব্য দিলো, সেটি হলো-জনগণ থাকবে ঘরে, ভোট দিবেন প্রশাসনে, সন্ধ্যা বেলায় ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। অর্থাৎ জনগণকে ভোট কেন্দ্রে যেতে দিবে না। ভোট দিবে কে? প্রশাসন। প্রশাসন মানে ডিসি, এসপি, পুলিশ। যেটা আপনারা দেখেছেন ২০১৮ সালের নির্বাচনে। প্রতিযোগিতা কত প্রকার ও কী কী। অর্থাৎ কে কত বেশি ভোট চুরি করতে পারে সেটাই প্রতিযোগিতা! ভোট রক্ষার দায়িত্ব পুলিশ-প্রশাসনের, সেই পুলিশকে দিয়ে তারা (আওয়ামী লীগ) ভোট চুরি করায়। তা না হলে তাদের চাকরি থাকবে না।

সরকারকে নিরাপদ এক্সিটের ব্যবস্থা করে দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, যারা সরকারি চাকরি করেন, মনে রাখবেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের টাকায় আপনারা চলেন। দেশটা আমার বা আপনাদের একার নয়। আপনাদেরও সন্তান আছে। তাই দেশের কথা চিন্তা করে একাত্তরের মতো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

পেশাজীবী পরিষদের আহ্বায়ক এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংবাদিক নেতা আমিরুল ইসলাম কাগজী ও আইনজীবী আবেদ রাজা প্রমুখ বক্তৃতা করেন।

সুত্র জাগো

 





মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...