অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ | ১লা কার্তিক ১৪৩৩


সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির প্রথম মৃত্যুবার্ষিকী আজ


মো: ইয়ামিন

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৯

remove_red_eye

৭৯

স্মৃতিতে অম্লান প্রবীণ এই রাজনীতিবিদ, শোকাহত পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা

মো: ইয়ামিন: ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ভোলা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা কৃষক দলের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মিয়াজির প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এক বছর আগে এই দিনে তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

মোস্তফা মিয়াজি ছিলেন ভোলার রাজনীতির পরিচিত মুখ। আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে ভোলার রাজনৈতিক অঙ্গনসহ আলীনগর ইউনিয়নের মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর চলে যাওয়ায় পরিবার হারিয়েছে প্রিয় অভিভাবক, আর রাজনৈতিক সহকর্মীরা হারিয়েছেন দীর্ঘদিনের একজন সঙ্গীকে। তাঁর রাজনৈতিক জীবন, কর্ম ও স্মৃতি স্বজন, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে আজও অম্লান।

প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। পরিবারের সদস্যরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, তিনি যেন তাঁদের প্রিয় মানুষটিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
মরহুম মোস্তফা মিয়াজির প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।


মো: ইয়ামিন