অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ ১৪৩৩

ফোর-টোয়েন্টি সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই: মান্না

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

৩৪৬

আওয়ামী লীগ নির্বাচনের নামে আর একটা কারসাজি করতে পারলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, এই ৪২০ (ফোর-টোয়েন্টি) সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই। এরা মিথ্যুক, এরা ভণ্ড, এরা প্রতারক, এরা ডাকাত। এরা সারাদেশের মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এখনই সময় লড়াই করার। চূড়ান্ত আঘাত এখনই করতে হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। দৈনিক দিনকালসহ বন্ধ সব মিডিয়া খুলে দেওয়ার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এরা (সরকার) মিথ্যুক, গায়ের জোরে ক্ষমতায় থাকলে মিথ্যা বলা ছাড়া আর উপায় কী! এই সরকার গণমাধ্যম বন্ধ করে দেবে এটা তো খুবই স্বাভাবিক। এখন সময় এসেছে রাজপথে আসুন। সব দলকে একই দাবিতে একই সময় আন্দোলন করতে হবে।

তিনি বলেন, যতই টালিবালি করেন, ক্ষমতায় থেকে নির্বাচন দেবেন- সেটা হবে না। পুলিশ আর চামচাদের সহযোগিতা নিয়ে দেশ চালাচ্ছেন। সেই দেশ আর কীভাবে চলতে পারে! নির্বাচনের নামে আরেকটা কারসাজি করতে পারলে জনগণের দুর্ভোগ আরও বেশি নেমে আসবে। এখনই সময় লড়াই করার। চূড়ান্ত আঘাত এখনই করতে হবে।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, যতদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকারের পতন না হবে, ততদিন পর্যন্ত কোনো দাবি আদায় হবে না।

তিনি বলেন, যেসব পুলিশ সদস্য সরকারের দালালি করছেন তাদের আমরা দেখে নেবো কে কে এই ফ্যাসিবাদের দালাল ছিলেন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন ঘটাবোই। এই সরকার ২০১৮ সালে ভোট ডাকাতি করে গণতন্ত্রের গায়ে কালি লাগিয়েছে। এই সরকারের আমলে দেশের জনগণ কেউ নিরাপদ নয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

সুত্র জাগো

ভোলায় হাম-রুবেলার টিকা পাবে দুই লাখ ৮৮ হাজার ৯২২ শিশু

ভোলায় হাম-রুবেলার টিকা পাবে দুই লাখ ৮৮ হাজার ৯২২ শিশু

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ।। চলবে ৯ মে পর্যন্ত

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ।। চলবে ৯ মে পর্যন্ত

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার: মাফরুজা সুলতানা

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার: মাফরুজা সুলতানা

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী

পরীক্ষার্থীরা হাসিমুখে কেন্দ্রে আসবে, হাসিমুখেই বের হবে: শিক্ষামন্ত্রী

পরীক্ষার্থীরা হাসিমুখে কেন্দ্রে আসবে, হাসিমুখেই বের হবে: শিক্ষামন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: তথ্য প্রতিমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

দুর্নীতি করলে ২৪ ঘণ্টা এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

দুর্নীতি করলে ২৪ ঘণ্টা এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

ভোলাশিবপুরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার, ছুরি উদ্ধার

ভোলাশিবপুরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার, ছুরি উদ্ধার

আরও...