অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ উদ্যোগ বিষয়ক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০৪

remove_red_eye

২০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ভোলা জেলা সমন্বয় সভা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোলা সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়াধীন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম এর অধীনে বাস্তবায়িত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি-র বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলার সিভিল সার্জন ডা: মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ উচ্চ রক্তচাপ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও বরিশাল বিভাগীয় কর্মকর্তা এবং বরিশাল বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন। সভায় বিভাগীয় সার্ভিল্যান্স মেডিকেল অফিসার জেলা ব্যাপী বাস্তবায়নাধীন এই কর্মসূচির সার্বিক অবস্থা তুলে ধরেন।
এ সময় তিনি জানান, কর্মসূচির অধীনে জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এ স্থাপিত এনসিডি কর্নারে-এ পর্যন্ত প্রায় একুশ হাজার রোগীর রক্তচাপ পরিমাপ করা হয়েছে এবং প্রায় সাড়ে চার হাজার উচ্চ রক্তচাপ এ আক্রান্ত রোগী নিবন্ধিত হয়েছে। এ সকল রোগীরা  নিয়মিত হাসপাতালের এনসিডি কর্ণার থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর ওষুধ গ্রহণ করছেন। এসব কর্ণার সমূহে বিভিন্ন প্রতিকূলতা সত্বেও নিরবিচ্ছিন্ন সেবা দান কার্যক্রম চালিয়ে নেওয়া এবং সেবাকে আরো রোগী বান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া জেলার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগের আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে সরকারি সেবাদান কেন্দ্র সমূহের (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) সক্ষমতা পর্যালোচনা করা হয়।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...