অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় মসজিদের ইমাম হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:১১

remove_red_eye

৭৩১

মোঃ ইসমাইল: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় জমি বিরোধের জেরে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম (৪৫) হত্যার সাড়ে ৪ মাস পর মামলার প্রধান আসামী আবু তাহের মাঝি (৫১) ও কুলসুম বেগম (৪২) কে গ্রেপ্তার করেছে শশীভূষণ থানা পুলিশ। আটককৃতদের বাড়ি উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। এরা নিহত মাওলানা নুরুল ইসলামের আপন চাচা ও চাচী। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মামলার তদন্তকারী কর্মকর্তা ও শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) দিপঙ্কর দের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ী থানার ১ নম্বর গলি থেকে মামলার প্রধাান আসামী আবু তাহের মাঝি ও তার স্ত্রী কুলসুম বেগমকে গেপ্তার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা হত্যা কা-ের সাথে তাদের নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে ও হত্যাকা-ের বিষয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। তাদের দেওয়া তথ্য যাচাই করে এর সাথে জড়িত অন্য আসামীদের সনাক্তপূর্বক গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০২২ সালের ১৪ অক্টোবর শুক্রবার সকাল ৮ টার দিকে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম ও তার চাচা আবু তাহের মাঝির পরিবারের মধ্যে মামলা সংক্রান্ত পাওনা টাকার ভাগ নিয়ে আবু তাহের মাঝির পরিবারের সদস্যরা মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়মকে কুপিয়ে জখম করে। পরে এদের দুই জনকে প্রথমে চরফ্যাসন হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ওই দিন বিকালে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা নুরুল ইসলাম মারা যায়। এঘটনায় মামলা দায়েরের পর পরই হত্যাকান্ডের সাথে জড়িত নুরুল ইসলাসের চাচা আসামী আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...